,

ভয়াবহ ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা ঘোষণা

news-image

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ইতিহাসে বিগত ১২ বছরের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরে শুক্রবার দিনের শেষে শুরু থেকেই প্রতিকূল আবহাওয়া দেখা গেছে। আজ সেই ঘূর্ণিঝড় আরো ভয়াবহ রূপ ধারণ করেছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, যুক্তরাষ্ট্রের বিগত ১২ বছরের মধ্যে চলমান ঘূর্ণিঝড়টি সবচেয়ে ভয়াবহ। ঘূর্ণিঝড়ের কারণে টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে সেখানকার স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।

ভয়াবহ এই ঝূর্ণিঝড়ে টেক্সাস শহরের ক্ষয়ক্ষতির পরিমাণ বা কত মানুষ ঘরবাড়ি হারিয়েছেন সেটা এখনো প্রকাশ করা হয়নি। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি ঘন্টায় ২১৫ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে। তাদের মতে, যেসব ঘূর্ণিঝড় ২০৯ থেকে ২৫১ কিলোমিটার গতিতে আঘাত হানে তাকে চতুর্থ ধাপের ঘুর্ণিঝড় বলা হয়।

ঘূর্ণিঝড়ের ভয়াবহতা এতো তীব্র যে, দেশটির জরুরি তহবিল থেকে টেক্সাসবাসীর জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শহরের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনোর এলাকায় আঘাত হেনেছে।

বলা হচ্ছে, ২০০৫ সালের পর এবারই প্রথম এমন ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হচ্ছে। গভর্নর অ্যাবোট বলেন, ‘ঘূর্ণিঝড়টি মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিরাপত্তা বাহিনীর প্রায় ১ হাজার সদস্য শহরটিতে তাদের তৎপড়তা চালাচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে