সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে জঙ্গি হামলায় ৮ সেনা-পুলিশ সদস্যসহ নিহত ১১

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় পুলিশ লাইনে জঙ্গি হামলায় ৮ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএনআই এর বরাত দিয়ে কলকাতা টোয়েন্টিফোর জানিয়েছে জঙ্গিদের এ হামলায় সাত জন আহত হয়েছে। এছাড়া ৩ জঙ্গি নিহত হয়েছে।
এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ৷

জানা গেছে, সকালে পুলওয়ামাতে পুলিশ লাইনে ঢুকে ফিঁদায়ে হামলা চালায় তিন জঙ্গি৷ সেনাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা৷ পাল্টা প্রত্যাঘাত করে পুলিশ অফিসার ও সিআরপিএফ সদস্যরা৷ এরই ফাঁকে আবাসনের বিভিন্ন ব্লকে আটকে পড়া পুলিশ অফিসারদের পরিবারের সদস্যদের নিরাপদে বাইরে নিয়ে আসা হয়৷ নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে৷ শেষ খবর অনুযায়ী তিন জঙ্গি নিহত হয়েছে৷ তবে তৃতীয় জঙ্গির মৃতদেহ এখনও উদ্ধার হয়নি৷

এদিকে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৮ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে৷ এদের মধ্যে চার জন পুলিশ অফিসার৷ বাকি চার জন সিআরপিএফ সদস্য৷ এদিকে পুলওয়ামাতে জঙ্গি হামলার ঘটনার কড়া নিন্দা করেন জন্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা