,

যুক্তরাজ্যে মিনিবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে দুটি লরি ও একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

নিহতদের মধ্যে ৬ পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
শনিবার বাকিংহামশায়ারের নিউপোর্ট পেগনেলে মিলটন কিনেসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মিনিবাসের যাত্রী বলে ধারণা করা হচ্ছে। মিনিবাসটি নটিংহাম এলাকা ছেড়ে এসেছিল।

টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, এক শিশুসহ চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুই লরি চালককে আটক করা হয়েছে। এদের একজন অনুমোদিত সীমার অতিরিক্ত মদ পান করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে হতাহতের ঘটনা ঘটেছে সন্দেহে তাদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুর্ঘটনার পর পুলিশ সেখানে জরুরি উদ্ধার অভিযান শুরু করে এবং অন্যান্য যানবাহনকে ওই মহাসড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের জন্য বলেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে