,

থমথমে হরিয়ানা, জরুরি বৈঠকে বসছেন রাজনাথ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :প্রায় ১৫ বছর আগে দুই নারী শিষ্যকে ধর্ষণের দায়ে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে শুক্রবার দোষী সাব্যস্ত করেন ভারতের একটি আদালত। এরপর থেকেই উত্তাল হরিয়ানা। রাম রহিমের ভক্ত-অনুগামীদের হামলায় মারা গেছেন অন্তত ৩০ জন।

রাম রহিমের অনুগামীদের তাণ্ডবে শনিবার সকালেও থমথমে হরিয়ানার সিরসা ও পাঁচকুলা৷ দফায় দফায় টহল দিচ্ছে সেনা বাহিনীর সদস্যরা। কোথাও কোনো অপ্রীতিকর কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। গত রাতেও কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত আটকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন শতাধিক।

বিক্ষোভ সামাল দিতে না পারায় দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে পাঁচকুলার ডিএসপিকে। বন্ধ স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান। পাশাপাশি সরকরি অফিস থেকে শুরু করে এলাকার দোকানপাটও খোলেনি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও বন্ধ রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। এদিকে, শনিবারও বাতিল করা হয়েছে প্রায় সাড়ে চারশো ট্রেন। পাশাপাশি, সড়ক পরিবহনেও প্রভাব পড়েছে। পুরোপুরি বন্ধ বাস পরিসেবা।

সোমবার পরিস্থিতি আরো অশান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে ওই দিন সাজা শোনাবে হরিয়ানার সিবিআইয়ের বিশেষ আদালত।

পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতের কেন্দ্রীয় সরকার৷ এ পরিপ্রেক্ষিতে নিজ বাস ভবনে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসতে চলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখানে সেনা কর্মকর্তাদের পাশাপাশি হরিয়ানার প্রশাসনিক কর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, যাকে ঘিরে এত হইচই, শুক্রবার দোষী সাব্যস্ত হওয়ার পর সেই গুরমিত রাম রহিম সিংকে রাখা হয়েছে হরিয়ানার রওতকের বিশেষ জেলে। সোমবার সাজা ঘোষণার দিন তাকে পাঁচকুলার আদালতে নেয়া হবে। আইনজীবীদের মতে, কমপক্ষে সাত বছর কিংবা ১০ বছরেরও বেশি জেল হতে পারে স্বঘোষিত এই ধর্মগুরুর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে