বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে সহিংসতায় নিহত বেড়ে ৮৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকি ৭৭ জন রোহিঙ্গা। শনিবার মিয়ানমার কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যম ‘চ্যানেল নিউজ এশিয়া’ এ খবর জানায়।

মিয়ানমার সরকার জানায়, রোহিঙ্গারা একযোগে বিভিন্ন পুলিশ স্টেশন, সীমান্ত ফাঁড়ি এবং সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পর সহিংসতায় এসব মানুষ নিহত হয়েছে।

এর আগে শুক্রবার এক বিবৃতিতে মিয়ানমার সরকার জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার দিকে রোহিঙ্গারা রাখাইনের মং তাও এলাকার বিভিন্ন গ্রামে ২৪টি পুলিশ স্টেশনে হামলা চালায়। তারা সেনা ঘাঁটি ও সীমান্ত চৌকিতেও হামলা চালায়। এসময় তাদের হাতে বন্দুক ও ঘরে তৈরি বিস্ফোরকদ্রব্য ছিল।

রাখাইন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বড় ধরনের ওই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার কফি আনান রাখাইনের পরিস্থিতি নিয়ে তাদের তদন্ত প্রতিবেদন মিয়ানমারের নেত্রী অং সান সুচির কাছে হস্তান্তর করেন। এসময় রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবারের ওই হামলার দায় স্বীকার করে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)’ নামে একটি গ্রুপ। এক সময় ‘হারাকা আল-ইয়াকিন’ নামে পরিচিত এই গ্রুপটিই গত বছরের অক্টোবরে পুলিশ ক্যাম্পে হামলা চালিয়েছিল।

এর আগে, গত বছরের অক্টোবরে সীমান্ত সংলগ্ন কয়েকটি চৌকিতে হামলা চালিয়ে বিদ্রোহীরা ৯ পুলিশ সদস্যকে হত্যা করেছিল। এর জেরে রাখাইন রাজ্যে নির্বিচারে দমন অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। ওই অভিযানে বেসামরিক রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া এবং ধর্ষণের মতো অভিযোগ ওঠে। হত্যা, ধর্ষণ বা নির্যাতনের হাত থেকে বাঁচতে ৮৭ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশত্যাগ করে বাংলাদেশে প্রবেশ করে।

মিয়ানমারের সেনাবাহিনী সে সময় মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয় বলে জাতিসংঘের পক্ষ থেকেও অভিযোগ করা হয়। বিশ্বের অনেক জায়গায় মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাহারেরও দাবি উঠেছিল। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া ও এএফপি
বিভিন্ন পশুহাটে।

রাজশাহীর সিটি হাটে গিয়ে দেখা যায়, হাটে বন্যার প্রভাব পড়েছে। উত্তরাঞ্চলের বৃহত্তম এই পশুহাটটিতে বিপুলসংখ্যক দেশি গরু-মহিষ উঠছে। এর পাশাপাশি দেখা গেছে ভারতীয় গরুও। তবে সব পশুরই দাম কম। বিক্রেতারা বলছেন, বন্যার কারণে এবার এমনিতেই দেশি গরুর দাম কম। তার ওপর ভিনদেশী গরুর আমদানি দাম কমিয়েছে আরো। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আবদুর রহমান নামে এক গরুবিক্রেতা বলেন, বন্যার কারণে বাড়িতে গরু রাখা যাচ্ছে না। সামনে কোরবানি থাকায় ভালো দাম পাওয়ার আশায় অনেকেই গরু হাটে তুলছেন। কিন্তু হাটে প্রচুর ভারতীয় পশু উঠছে। সে জন্য দেশি পশুর দাম উঠছে না। এতে হতাশায় ভুগছেন খামারিরা।

হাটে বিক্রির জন্য তিনটি গরু এনেছিলেন জেলার মোহনপুর উপজেলার জাহানাবাদ এলাকার কৃষক পাঞ্জাব আলী। তিনি বলেন, বন্যায় তাদের গ্রাম ১০ দিনেরও বেশি সময় ডুবে রয়েছে। বাড়িতে গরু-ছাগল রাখার মতো অবস্থা নেই। চরণভূমিও নেই। তাই গরুগুলো হাটে তুলেছেন। কিন্তু ক্রেতারা তেমন দামই দিতে চাইছেন না।

আরেক গরু বিক্রেতা জুলফিকার হোসেন বলেন, বন্যার কারণে বাজারে কারসাজি করে গো-খাদ্যের দাম বাড়িয়ে দেয়া হয়েছে তিন-চার গুণ। তাই অনেকটা বাধ্য হয়ে নিজের পাঁচটি গরু তুলেছিলেন তানোরের চৌবাড়িয়া হাটে। সেখানে বিক্রি না হওয়ায় এনেছেন সিটিহাটে। ঈদ ঘনিয়ে আসায় এই পশুহাটটি জমে উঠলেও বিক্রি হচ্ছে না তার গরু।

সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালু বলেন, হাটে দেশি যে গরুর দাম ৫০ হাজার টাকা, একই আকারের ভারতীয় গরু পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৪৫ হাজার টাকায়। তাই ক্রেতাদের দেশি গরুর প্রতি ঝোঁক থাকলেও অনেকেই কিনছেন ভারতীয় গরু। গতবার ঈদের মাত্র দু-এক দিন আগে ভারতীয় গরু এলেও এবার আগে আগেই আসছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর