বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্টোকসের সেঞ্চুরি তবুও চাপে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : এর চেয়ে খারাপ সময় বোধ হয় ক্যারিবীয় ক্রিকেটে আর খুব একটা আসেনি। হারতে হারতে পিঠ দেয়ালে ঠেকে গেছে দলটির। একটা সময় ক্রিকেট বিশ্বকে শাসন করা দলটাকে এখন আর কেউই গোনায় ধরেন না। মাঝেমধ্যে অবশ্য পুরোনো রূপে ফিরে আসে সোবার্স-লারা-অ্যামব্রোসদের উত্তরসূরীরা। শুক্রবার হেডিংলিতে এমনই একটি দিন পার করেছে ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচ আর গ্যাব্রিয়েল শ্যাননকে ওয়ালশ-অ্যামব্রোস জুটির মতো মনে হচ্ছিল। এই পেস ব্যাটারির সামনে ২৫৮ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। জবাব দিতে গিয়ে খুব একটা স্বস্তিতে ছিল না ক্যারিবীয়রাও। ১৯ রান করতেই এক উইকেট হারিয়ে বসেছে দলটি।

হেডিংলিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে মোটেও ভাবেননি ইংলিশ অধিনায়ক জো রুট। তবে মাঠে দেখা যায় ক্যাবিরীয় বোলারদের দাপট। শুরুটা করেন গ্যাব্রিয়েল শ্যানন। দলীয় ১৯ রানে ফিরিয়ে দেন প্রথম টেস্টের নায়ক অ্যালিস্টার কুককে। গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান এই ইনিংসে ফেরেন মাত্র ১১ রান করেন। ইংল্যান্ডকে এরপর জোড়া ক্ষত দেন কেমার রোচ। মার্ক স্টোনম্যান ও টম ওয়েস্টলিকে ফিরিয়ে দেন এই পেসার। ইংল্যান্ডের রান তখন কেবল ৩৭!

ডেভিড মালানকে নিয়ে বিপর্যয় সামলানোর চেষ্টা করেছিলেন অধিনায়ক জো রুট। তবে দলীয় ৭১ রানে ডেভিড মালানকে ফেরান জেসন হোল্ডার। এরপর অবশ্য রুট-স্টোকস জুটিতে খানিকটা বিপদ কাটিয়ে ওঠে ইংল্যান্ড। ৫৯ রান করা রুটকে ফিরে জুটিটটা ভাঙেন দেবেন্দ্র বিশু। ইংলিশদের সংগ্রহ তখন ১৪০। এরপর জনি বেয়ারস্টো ফিরলে আবারও বিপদে পড়ে যায় স্বাগতিকরা। তবে বেন স্টোকসের আগ্রাসী ব্যাটিংয়ে মাঠের নিয়ন্ত্রণটা ইংলিশদের পক্ষেই ছিল। তবে মঈন আলী, স্টুয়ার্ট ব্রডরা ভালো সাহচার্য না দিতে পারায় শতক পূর্ণ করার পরই থেমে যেতে হয় স্টোকসকে। অলআউট হওয়ার আগে শেষ পর্যন্ত ২৫৮ রান করে ইংল্যান্ড। ১২৪ বলে ১০০ রান করেন স্টোকস। এ ছাড়া রুট করেন ৫৯ রান।

কেমার রোচ ও গ্যাব্রিয়েল শ্যানন নেন চার উইকেট করে। ২০০৬ সালের পর এই প্রথম দুজন ক্যারিবীয় পেসার একই ইনিংসে চার উইকেট করে পেলেন। সর্বশেষ ড্যারেন পাওয়েল ও ফিদেল অ্যাডওয়ার্ডস চার উইকেট করে নিয়েছিলেন।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড প্রথম ইনিংস : ৭০.৫ ওভারে ২৫৮ (স্টোকস ১০০, রুট ৫৯, ওকস ২৩, মইন ২২, , স্টোনম্যান ১৯, কুক ১১; রোচ ৪/৭১, গ্যাব্রিয়েল ৪/৫১, হোল্ডার ১/৪৫, বিশু ১/২৭)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১২ ওভারে ১৯/১ (ব্র্যাথওয়েট ১৩*, পাওয়েল ৫, বিশু ১; অ্যান্ডারসন ১/৫)

এ জাতীয় আরও খবর