,

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপান সাগরে স্বল্প দূরত্বের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ শনিবার সকালে আধঘণ্টার ব্যবধানে উত্তর কোরিয়ার গ্যাংওন প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মার্কিন সেনা সূত্র বলছে, উত্তর কোরিয়ার এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, স্থানীয় সময় আজ সকাল ৬টা ৪৯ মিনিটে পিয়ংইয়ং প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়ে। ক্ষেপণাস্ত্রগুলোর দূরত্ব ছিল ১৫০ মাইল।

গত মাস থেকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় গুয়াম ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আসছিল পিয়ংইয়ং। সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা গুয়ামের জন্য হুমকি নয় বলেছে মার্কিন সোনা সূত্র।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কমান্ডার ডেভ বেনহ্যাম বলেন, প্রথম ও তৃতীয় ক্ষেপণাস্ত্রটি উড়ন্ত অবস্থায়ই ব্যর্থ হয়েছে। দ্বিতীয়টি নিক্ষেপের অল্প সময় পরই ভূপতিত হয়।

চলমান উত্তেজনার মোকাবিলায় সেনাবাহিনী উত্তর কোরিয়ার ওপর কঠোর নজরদারি করছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে