,

কাতারে গৃহকর্মীদের জন্য নতুন আইন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসী গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে নতুন আইন করেছে কাতার। দেশটির শাসক শেখ তামিম বিন হামাদ আল-থানি এই আইন জারি করেছেন বলে জানিয়েছে কাতার নিউজ এজেন্সি।

রয়টার্স জানিয়েছে, এই নতুন শ্রম আইনে বলা হয়েছে, গৃহকর্মীরা প্রতিদিন ১০ ঘণ্টা কাজ করবে। এই সময়ের মধ্যে নামাজ, খাওয়া ও বিশ্রামেরও সুযোগ দিতে হবে। চুক্তির মেয়াদ শেষে তিন সপ্তাহের বেতনও দিয়ে দিতে হবে।

গৃহকর্মীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৬০ বছর। প্রত্যেক বছরে তিন সপ্তাহের ছুটি দিতে হবে। এ ছাড়া ভালো খাবার ও চিকিৎসারও ব্যবস্থা করতে হবে।

কাতারে ১০ হাজারেরও বেশি গৃহকর্মী কাজ করেন। যাঁদের বেশির ভাগই নারী। আর এই গৃহকর্মীরা ফিলিপাইন, দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে কাজ করতে আসেন।

মানবাধিকার সংস্থাগুলো বরাবরই উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে। শ্রমিকদের কম বেতন দেওয়া, অস্বাস্থ্যকর কাজের পরিবেশ, দীর্ঘ সময় ধরে কাজ, শারীরিক ও যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ আছে দেশটির বিরুদ্ধে।

আইনে বলা আছে, নতুন গৃহকর্মীদের ‘কাফেলা বা স্পন্সরশিপ’ পদ্ধতিতে নিয়োগ দেওয়া হবে। কাতার গৃহকর্মীদের ওপর নির্যাতনের দুর্নাম ঘোচাতে চায়। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আগেই নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি দেখাতে চায় দেশটি। কাতার স্টেডিয়াম নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ভারত, নেপাল ও বাংলাদেশের মতো দেশ থেকে লাখো নির্মাণশ্রমিক নিয়োগ দিয়েছে।

আইনটির বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আগামী নভেম্বরের মধ্যে প্রতিবেদন চেয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে