সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিৎনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন এস কে সিনহা : হাছান মাহমুদ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, সভা-সমিতিতে গিয়ে দীর্ঘদিন ধরে এস কে সিনহা রাজনৈতিক বক্তব্য দিয়ে বিরোধী রাজনৈতিক দল ও সমালোচকদের হাতে বিভিন্ন ইস্যু তুলে দিয়েছেন। অর্থাৎ জাতীয় জীবনে ফিৎনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন এস কে সিনহা।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফিৎনা প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে জাতীয় জীবনে যারা ফিৎনা সৃষ্টি করছেন তাদের অন্যতম হচ্ছেন এস কে সিনহা। তিনি ইসলামিক ও সামাজিক দৃষ্টিতে ফিৎনা সৃষ্টিকারী। এ কারণেই আজ সম্ভবত আলেম-ওলামারা মাঠে নেমেছেন, ফিৎনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।

এ সময় তিনি রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় ২১শে আগস্টের হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ২১শে আগস্টের হত্যাকাণ্ডের দায়-দায়িত্ব একা তারেক রহমানের নয়, সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া। এবং রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় এই হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল সুতরাং এই হত্যাকাণ্ডের দায় বেগম খালেদা জিয়া এড়াতে পারেন না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা