বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ষ্টেশনে ভাংচুর, ককটেল বিস্ফেরণ, রেল লাইনে আগুন

B Baria Ralwayaব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে শনিবার রাতে সোয়া দশটার দিকে হামলা চালিয়েছে একদল দুবৃত্ত। এ সময় তারা ষ্টেশনের টিকিট কাউন্টার, ভিআইপি ওয়েটিং রুম, কন্ট্রোল রুমসহ বিভিন্ন কক্ষের দরজা ও জানালা ভাংচুর করে। দুর্বত্তরা সেসময় ষ্টেশনের সামনের রেল লাইনে আগুন ধরিয়ে দেয় এবং ৮-১০ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনের মাষ্টার অমৃত লাল জানান, শনিবার রাতে সোয়া দশটার দিকে মুখোশ পরিহিত একদল যুবক আকস্মিকভাবে ষ্টেশনে হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। রেল যোগাযোগ নিরবিচ্ছিন্ন রয়েছে।

প্রসঙ্গত : শনিবার বিকেলে কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও হরতালের সমর্থনে মিছিল বের কওে জেলা বিএনপি। সেখান থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে গ্রেফতারের পর থেকেই শহর জুড়ে আগুন, ভাংচুর, ককটেল বিস্ফোরণ চলছে।

এ জাতীয় আরও খবর

সিন্ডিকেট থেকে কৃষকদের রক্ষা করার উদ্যোগ নিচ্ছে সরকার

কোনো অবস্থাতেই মব মেনে নেওয়া হবে না: ডা. জাহেদ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

ইরানকে অস্ত্র না দিতে চীনের প্রেসিডেন্টকে চিঠি দিলেন ট্রাম্প

লোহিতসহ তিন সাগরে বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

শাপলা চত্বরে হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশে বীর মুক্তিযোদ্ধা আছেন কতজন, জানালেন মন্ত্রী

১৪ দিনে রেমিট্যান্স এলো ১ হাজার ৬০৭ মিলিয়ন ডলার