সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাখাইনে ২৪ পুলিশ পোস্টে রোহিঙ্গাদের হামলা, নিহত ৩২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে ২৪টি পুলিশ পোস্টে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুলিশ ও এক সেনা সদস্য; বাকি ২১ জন রোহিঙ্গা বিদ্রোহী। শুক্রবার এক বিবৃতিতে মিয়ানমার সরকার একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, রাখাইনের মং তাও এলাকার বিভিন্ন গ্রামে ২৪টি পুলিশ পোস্টে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টার দিকে সমন্বিত এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার এ হামলার দায় স্বীকার করেছে ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ)’ নামে একটি গ্রুপ। এক সময় ‘হারাকা আল-ইয়াকিন’ নামে পরিচিত এই গ্রুপটিই গত বছরের অক্টোবরে পুলিশ ক্যাম্পে হামলা চালিয়েছিল।

রাখাইন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে বড় ধরনের এ হামলার ঘটনা ঘটলো। বৃহস্পতিবার কফি আনান রাখাইনের পরিস্থিতি নিয়ে তাদের তদন্ত প্রতিবেদন মিয়ানমারের নেত্রী অং সান সুচির কাছে হস্তান্তর করেন। এসময় রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে, গত বছরের অক্টোবরে সীমান্ত সংলগ্ন কয়েকটি চৌকিতে হামলা চালিয়ে বিদ্রোহীরা ৯ পুলিশ সদস্যকে হত্যা করেছিল। এর জেরে রাখাইন রাজ্যে নির্বিচারে দমন অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। ওই অভিযানে বেসামরিক রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া এবং ধর্ষণের মতো অভিযোগ ওঠে। হত্যা, ধর্ষণ বা নির্যাতনের হাত থেকে বাঁচতে ৮৭ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশত্যাগ করে বাংলাদেশে প্রবেশ করে।

মিয়ানমারের সেনাবাহিনী সে সময় মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয় বলেও জাতিসংঘের পক্ষ থেকে অভিযোগ করা হয়। বিশ্বের অনেক জায়গায় মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচির শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাহারেরও দাবি উঠেছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা