সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো তৃতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও জানলুইজি বুফ্ফনকে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০১৪ সালে প্রথমবার এ পুরস্কার জিতেছিলেন এ রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। পুরস্কারটি দুইবার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।

বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়। ক্লাবের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটানো রোনালদোর সেরা হওয়াটা প্রত্যাশিতই ছিল।

রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে বড় অবদান ছিল তার। অবদান ছিল উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়েও।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন রোনালদো।

ইউরোপ সেরা এ প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এ মৌসুমে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন রোনালদো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ফাইনালে দুটিসহ সর্বোচ্চ ১২টি গোল করেন তিনি।

সব মিলিয়ে সময়টা বেশ ভালই যাচ্ছে এ রিয়াল মাদ্রিদ তারকার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা