সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ক্ষুদ্রঋণে কার্যক্রম নেই, গ্রুপভিত্তিক ঋণ নিচ্ছে মানুষ: অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মানুষ এখন সঞ্চয়মুখী হচ্ছে, ১৯৮৬ সাল থেকে মানুষের মধ্যে সঞ্চয়ের ইচ্ছা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, দেশে এখন ক্ষুদ্রঋণে কোনো কার্যক্রম নেই। তবে গ্রুপভিত্তিক ঋণ নিচ্ছে এবং এই ঋণ নিয়ে ব্যবসা করে মানুষ স্বাবলম্বী হচ্ছে।

২৪ আগস্ট বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের রিয়েল টাইম ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মুহিত বলেন, ২০২১ সালের মধ্যে দেশের সুবিধাবঞ্চিত প্রায় সব মানুষকেই ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।

 

ওই সময় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি দাস, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ অর্থ মন্ত্রণালয় ও ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে উপস্থিত পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, অন্য ব্যাংকগুলো থেকে পল্লী সঞ্চয় ব্যাংক সবচেয়ে কম সুদে ঋণ দিচ্ছে। বর্তমানে ৮ শতাংশ সুদে ঋণ দিচ্ছে ব্যাংকটি। এই ব্যাংকটির শাখা পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে নেওয়া হবে। সেখান থেকে মৌসুমি ঋণ দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা