,

পাকিস্তান সফরের বিশ্ব একাদশ দলে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরের বিশ্ব একাদশ দলে আছেন বাংলাদেশের তামিম ইকবাল। দলটিকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি।

বৃহস্পতিবার বিকেলে আলোচিত এই সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগেই দলটির কোচ করা হয়েছে প্রাক্তন জিম্বাবুইয়ান ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে।

দলে ডু প্লেসি ছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকে আছেন আরো চার ক্রিকেটার- হাশিম আমলা, মরনে মরকেল, ডেভিড মিলার, ইমরান তাহির। অস্ট্রেলিয়া থেকে আছেন তিনজন- জর্জ বেইলি, বেন কাটিং ও টিম পাইন।

গত মার্চে লাহোরে পিএসএলের ফাইনালে খেলা ড্যারেন স্যামিসহ ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন দুজন। এ ছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে একজন করে ক্রিকেটার আছেন বিশ্ব একাদশ দলে।

আগামী সেপ্টেম্বরে এই সফরে লাহোরে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্ব একাদশ। ম্যাচগুলোকে আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিয়েছে আইসিসি। ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর হবে তিনটি ম্যাচ। দিবারাত্রির সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই মাঠেই হয়েছিল পিএসএলের ফাইনাল।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চেষ্টা করে আসছে পিসিবি। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপরে জঙ্গি হামলার পর ২০১৫ সালে শুধু জিম্বাবুয়েই আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পাকিস্তানে।

বিশ্ব একাদশ দল:
ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, গ্র্যান্ট এলিয়ট, তামিম ইকবাল, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পাইন, থিসারা পেরেরা, ইমরান তাহির ও ড্যারেন স্যামি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে