সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার চেয়ে আমাদের স্পিন অ্যাটাক ভালো : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে স্পিন নির্ভর উইকেট তৈরি করে ভালো ফল পেয়েছিল বাংলাদেশ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও তেমন উইকেট তৈরি করার সম্ভাবনা বেশি। স্বাভাবিকভাবেই তাই ম্যাচ শুরুর আগে উঠে আসছে দুই দলের স্পিনারদের সামর্থ্যরে বিষয়টি। তবে দু’দলের মধ্যে বাংলাদেশের স্পিনারদেরকেই এগিয়ে রাখছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সাকিব।

সিরিজের আগে থেকেই আলোচনায় অজি অফস্পিনার নাথান লায়ন। বাংলাদেশের জন্য তাকেই বড় হুমকি মনে করা হচ্ছে। ইমরুল কায়েসের পর সংবাদ সম্মেলনে সুর মিলিয়ে লায়নকেই বড় হুমকি বললেন সতীর্থ তামিম ইকবালও। তবে সাকিব ওদের চেয়ে বাংলাদেশের স্পিনারদেরকেই এগিয়ে রাখছেন।

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘সব কন্ডিশনে বলবো না, তবে দেশের মাটিতে তাই আমাদের স্পিন অ্যাটাক ওদের থেকে ভালো। তাইজুল এবং মিরাজ দু’জনই বেশ অনেক দিন ধরেই ভালো বল করছে। আমার বিশ্বাস ম্যাচ জেতানোর জন্য এই দু’জন বড় ভূমিকা পালন করবে।’

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে জয়ের পর ওই রকম অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই উইকেট তৈরি করার সম্ভাবনা বেশি। তবে উইকেটের উপর কারো হাত নেই উল্লেখ করে সাকিব আরও বলেন, ‘ইংল্যান্ডের মত উইকেট হলে ভালো হয়। তবে উইকেটের উপর তো আর কারো হাত নেই। কিউরেটর তার সর্বোচ্চ চেষ্টা করবে আগের মতই উইকেট তৈরি করতে। তবে শুধু উইকেটের কথা ভেবে বসে থাকলেই হবে না, সাফল্য পেতে যা যা করনীয় আমাদের মাঠে তাই করতে হবে।’

এ জাতীয় আরও খবর

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার