,

ভণ্ডুল হয়ে গেছে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর রায় নিয়ে বিএনপির ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছিল তা ভণ্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কবরস্থানে সাবেক আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের হওয়ায় বিএনপি আন্দোলন ও ক্ষমতায় যাওয়ার ‘রঙিন খোয়াব’ দেখেছিলো। কিন্তু তাদের সেই খোয়াব ভণ্ডুল হয়ে গেছে।

২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে এই দিনে মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমান।

এদিন, সাবেক এই আওয়ামী নেত্রীর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একুশে আগস্ট গ্রেনেড হামলা-মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, আহমদ হোসেন, এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে