,

জানুয়ারিতেই বার্সেলোনা ছাড়ছেন মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক :চুক্তির কাগজপত্র ছয় সপ্তাহ আগে তৈরি হলেও তাতে সই করেননি লিওনেল মেসি। সেক্ষেত্রে ডিসেম্বরে শেষ হওয়া চুক্তির পর আর বার্সেলোনার হয়ে খেলবেন কিনা এই আর্জেন্টাইন, তা নিয়ে চলছে গুঞ্জন। সঙ্গে উসমান ডেম্বেলের সঙ্গে বার্সার চুক্তি আর মেসিতে ম্যানচেস্টার সিটির আগ্রহ; সবমিলিয়ে এক জানুয়ারি মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সবচেয়ে বড় খবরটি দিয়েছেন বার্সেলোনার সভাপতি পদে নির্বাচন করা প্রার্থী আগুস্তো বেনেদিতো। স্প্যানিশ এক রেডিওর কাছে দাবি করেছেন, ২০১৮ সালের এক জানুয়ারি বার্সা ছাড়ছেন এই তারকা ফরোয়ার্ড।

 

এদিকে ডেম্বেলকে বার্সায় ভেড়ানো হয়েছে ১৩৮ মিলিয়ন পাউন্ডে। চুক্তি শেষ, আনুষ্ঠানিকতা বাকি। এই খবর চাউর হয়েছে ইএসপিএনের সাংবাদিক ফার্নান্দো পালামোর বরাত দিয়ে তিনি বলেছেন, ‘যতদূর জানি, চুক্তির আনুষ্ঠানিকতা দ্রুতই শেষ হবে। কাতালানরা ডেম্বেলের জন্য সবমিলিয়ে ১৫০ মিলিয়ন ইউরো খরচ করবে।’
যদিও ম্যানচেস্টার সিটি ৩০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করে হলেও মেসিকে কিনতে প্রস্তুত। বেশ কয়েক বছর ধরেই ফুটবল জাদুকরকে দলে পেতে মরিয়া ইংলিশ ক্লাবটি। মেসিকে প্রস্তাব দেওয়ার খবরটিও বেশ ফলাও করে প্রচার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় ক্লাবটি।
ক্লাবটির জন্য শাপেবর হয়ে এসেছে বার্সার নীতি-নির্ধারকদের সঙ্গে মেসির কোন্দল। এমন সময়ই চুক্তির শেষ অবস্থানে মেসি। তাই বার্সা ছাড়ছেন মেসি, আলোচনাটা আরও বেশি গাঢ় হচ্ছে। সাবেক সতীর্থ নেইমারের পথই অনুসরণ করবেন তিনি, এমনটাই ভাবা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে