সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সরকার ব্যবস্থা অচলের হুমকি ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা অচল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার অ্যারিজোনায় একটি সমাবেশে ভাষণদানকালে তিনি এ হুমকি দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘ওই প্রাচীর নির্মাণের জন্য যদি আমাদের সরকার ব্যবস্থাকে অচল করতে হয়, তারপরও আমরা আমাদের প্রাচীর চাই। আমেরিকার জনগণ অভিবাসী নিয়ন্ত্রণের জন্য ভোট দিয়েছে। আমরা আমাদের প্রাচীর চাই।’

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে জয়ের পর তিনি মেক্সিকো এই প্রাচীর নির্মাণের জন্য অর্থায়ন করতে বললে দেশটির প্রেসিডেন্ট সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে ট্রাম্প দেয়াল নির্মাণে নির্বাহী আদেশ জারি করলে গত মে মাসে মার্কিন কংগ্রেস দেয়াল নির্মাণের জন্য কোনো অর্থ বরাদ্দ না দেওয়ার ঘোষণা দেয়।

বাজেট বরাদ্দ নিয়ে কংগ্রেসে রিপাবলিকান দলের সদস্যদের সঙ্গে ডেমোক্রেটদের সমঝোতা না হলে কিংবা ডেমোক্রেটদের সঙ্গে প্রেসিডেন্টের সমঝোতা না হলে বেতন ও আনুসাঙ্গিক অর্থায়নের অভাবে মার্কিন সরকারি দপ্তরগুলো বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রে অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। এর আগেই বাজেট পাস করাতে হয়।

ট্রাম্প তার বক্তব্যে ডেমোক্রেটদের সমালোচনা করে বলেন, ‘প্রাচীর নির্মাণের বিরোধিতা করে তারা আমেরিকার নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা