,

বিপিএলের উদ্বোধনী ম্যাচ সিলেটে !

news-image

আবারও দরজায় কড়া নাড়ছে  বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এ আসরকে সামনে রেখে নতুন এবং কার্যকর একটি সূচি প্রস্তুত করার পরই দেখা দিয়েছিল সংশয়। সিদ্ধান্ত অনুযায়ী বিপিএল মাঠে গড়ানোর কথা ২ নভেম্বর। আগের আসরগুলোর রীতি ধরে রেখে ভেন্যু হওয়ার কথা ছিল মিরপুর। কিন্তু বাঁধ সাধে অন্য একটি বিষয়।

নভেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় বসবে কমনওয়েলথ পার্লামেন্টারি ইউনিয়নের সেমিনার। ১ নভেম্বর শুরু হয়ে যেটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ঐ সেমিনার উপলক্ষে ঢাকায় পা পড়বে চারশো থেকে পাঁচশো অতিথির। একই সময়ে ঢাকায় বিপিএল বিরাজ করলে তারকা ক্রিকেটারের সংখ্যাটাও নেহাত কম হবে না। এমন পরিস্থিতিতে সবাইকে রাজধানীতে ভালো মানের হোটেল সরবরাহ করা হয়ে দাঁড়াতে পারে কঠিন একটি ব্যাপার।

এজন্য বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সামনে খোলা ছিল দুটি দরজা। এক- সপ্তাহখানেক পিছিয়ে যাবে সূচি, অথবা দুই- ঢাকার বাইরে হবে শুরুর দিককার খেলা। শেষপর্যন্ত দ্বিতীয় বাছাইটিই বেছে নিয়েছেন বিপিএল-কর্তারা। কেননা বিপিএল সূচি ফের পেছানোর পক্ষে নেই কেউই।

সেই মোতাবেক প্রথমবারের মতো বিপিএলের ভেন্যু হতে যাওয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামই হতে চলেছে এবারের আসরের উদ্বোধনী ম্যাচের ভেন্যু। গতকাল দুপুরের পর রাজধানীর কল্যাণপুরের অ্যাকমি কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিপিএল গভর্নিং কাউন্সিলের জরুরী এক সভা। ঐ সভাতেই বিপিএলের উদ্বোধনী ভেন্যু হিসেবে সিলেটের নাম প্রকাশ করা হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে এবারের বিপিএলে তাই নতুন মাত্রা যোগ করতে চলেছে সিলেট। অতীতে বিভিন্ন ইভেন্টে ক্রীড়াপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের মানুষ। নয়নাভিরাম সৌন্দর্য আর অত্যাধুনিক স্টেডিয়াম সিলেটকে বিপিএলের ভেন্যু হিসেবে বাছাই করে নিতে রীতিমতো বাধ্য করেছে বিসিবিকে। সেই সাথে সিলেটের প্রতিনিধিত্ব করে নতুন এক ফ্র্যাঞ্চাইজির মাঠে নামা এবারের আসরকে করে তুলবে একটু বেশিই রোমাঞ্চকর।

চা বাগানে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শহরের কোল ঘেঁষে অবস্থিত। ব্যাপক সংস্কারের পর স্টেডিয়ামটির ধারণক্ষমতা এখন প্রায় বিশ হাজার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে