,

আবার ‌‘‌জুটি’ বাঁধলেন মেসি–নেইমার

news-image

নেইমার ড্রিবলিং করে বলটা দিলেন মেসিকে। সে বল পায়ে আসতেই জোরালো এক শট…গোল! এমন দৃশ্য এখন কল্পনার অংশ হয়ে গেছে বার্সেলোনা-সমর্থকদের। নেইমার যে এখন আর তাদের কেউ নন। কিছুদিন আগেই ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিসে চলে গেছেন। যোগ দিয়েছেন পিএসজিতে। তবু আরও একবার জুটি বাঁধতে দেখা গেল মেসি-নেইমারকে। তবে গোল করতে নয়, পিকেকে খোঁচা দিতেই জুটি বেঁধেছিলেন দুজন।

নেইমার যে চলে যাবেন, সেটা জানতেন জেরার্ড পিকে। তবু শেষ চেষ্টা হিসেবে একটা ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে, নেইমারের সঙ্গে ছবি দিয়ে বলেছিলেন, ‘সে কেদা।’ স্প্যানিশ ভাষায় এ শব্দের অর্থ, ‘সে থাকছে।’ কিন্তু নেইমার চলে যাওয়ার পর সে পোস্টে একের পর এক ‘খোঁচা’ সহ্য করতে হয়েছে তাঁকে। রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় একসঙ্গে ছবি তুলে টুইট করার পর ইকার ক্যাসিয়াসের মতো নিপাট ভদ্রলোকও প্রশ্ন করেছিলেন, ‘সে কেদা?’

পিকের সঙ্গে আরেকটি ছবি তুললেন বার্সেলোনাকে বিদায় জানানো নেইমার। ছবি: ইনস্টাগ্রাম

গতকাল সে দলে যোগ দিয়েছেন মেসি-নেইমারও। নেইমার ও দানি আলভেজ ছুটি কাটাতে বার্সেলোনায় গিয়েছিলেন কাল। আরও একবার একসঙ্গে হয়েছিল ‘এমএসএন’। নেইমারকে মাঝে রেখে দুপাশে সুয়ারেজ ও মেসি বসে একটা ছবি তুললেন। সে ছবি ইনস্টাগ্রামে দিয়ে মেসি আবার লিখে দিয়েছেন, ‘ভলভিও।’ যার অনুবাদ, ‘সে ফিরেছে।’ তারপরও যদি কারও অর্থ বুঝতে সমস্যা না হয়, সে জন্য তা পিকেকে ট্যাগ করে দিয়েছেন!

ন্যু ক্যাম্পে পুনর্মিলনী উৎসবটা ভালো হলো নেইমার-দানি আলভেজের। ছবি: ইনস্টাগ্রাম

একটু পর নেইমারও যোগ দিলেন মজায়। পিকের সঙ্গে ঠিক আগের ভঙ্গিতে ছবি তুললেন। সে ছবি টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করে নেইমার জানিয়ে দিলেন, ‘সে কেদা!’

তবে পুরো ব্যাপারটা যে সবাই ‘মজা’ হিসেবেই করেছেন, পরে আরেকটি ছবি দিয়ে সেটি জানিয়ে দিয়েছেন নেইমার। মেসি, সুয়ারেজ, পিকে তো ছিলেনই, নেইমারের সঙ্গে ছবি তুলতে হাজির হয়েছিলেন রাকিটিচ, ডগলাসও। বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া আলভেজও যোগ ছবিটিতে দিলেন পূর্ণতা।

বার্সা ছাড়ার আগে নেইমারের এই ছবিটি দিয়েই পিকে লিখেছিলেন, ‘সে কেদা’? এ জন্য কম খোঁচা সইতে হয়নি তাঁকে। ছবি: টুইটার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে