সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব একাদশ হয়ে পাকিস্তানে খেলতে যাচ্ছেন তামিম!

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে কম চেষ্টা করেনি দেশটি। অবশেষে তারা আইসিসিকে রাজী করাতে পেরেছে সে দেশে বিশ্ব একাদশ পাঠাতে। আগামী সেপ্টেম্বরেই লাহোরে খেলতে যাবে বিশ্ব একাদশের দলটি। এ দলেই অপেনার হিসেবে খেলতে যাবেন তামিম ইকবাল।

জানা গেছে, আইসিসির সদর দফতর থেকে পাকিস্তান ইস্যুতে দায়িত্বপ্রাপ্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক প্রধান জাইলস ক্লার্ক অনুরোধ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানকে। অনুরোধে সাড়া দিয়ে বিসিবি সভাপতি তামিমকে খেলতে দিতে রাজি হয়েছেন।

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিনটি টি ২০ ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্ব একাদশের। বিশ্ব একাদশের কোচিংয়ের দায়িত্বে থাকবেন অ্যান্ডি ফ্লাওয়ার।

এছাড়া দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, মরনে মরকেল ও ইমরান তাহিরদের খেলার কথা রয়েছে। দলের সম্ভাব্য অধিনায়ক ডু প্লেসিস। দু’জন অস্ট্রেলিয়া ক্রিকেটারেরও খেলার কথা রয়েছে।

অ্যান্ডি ফ্লাওয়ার বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের এজেন্টদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড থেকে ক্রিকেটারদের রাখা হবে। তবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ভারতের ক্রিকেটারদের খেলার ছাড়পত্র দেয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা