,

ভুটানকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

news-image

স্পোর্টস রিপোর্টার : সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল এই ম্যাচে মাঠে নামার আগেই। অপেক্ষা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। মঙ্গলবার ( ২২ আগস্ট) সেটাও হয়ে গেল। অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমার মাদল বাজিয়েছে দেশের কিশোররা। জোড়া গোল করেছেন মিরাজ মোল্লা।

২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বর্তমানে এক বছর কমে টুর্নামেন্টটির নাম অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। শ্রীলঙ্কার বিপক্ষে রোববার ভুটান জেতায় বাংলাদেশ আগেভাগে সেমিতে চলে যায়। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল। সেদিন হ্যাট্রিক করেন ফয়সাল আহমেদ।

এই ফয়সাল এদিনও চোখ জুড়ানো ফুটবল উপহার দিয়েছেন। ম্যাচের ২৫ মিনিটে বারের ডানকোনা দিয়ে মাপা ‘এরিয়াল প্লেসিং’য়ে জাল খুঁজে নেন। মুগ্ধতা ছড়ান তার আগে। দৃষ্টিনন্দন ড্রিবলিংয়ে তিনজনকে বোকা বানিয়ে পোস্ট থেকে প্রায় ১৮ গজ দূরে থাকতে শট নেন।

এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের সময় মিরাজ মোল্লার হেডে ব্যবধান দ্বিগুণ হয় লাল-সবুজের প্রতিনিধিদের। মিরাজ ম্যাচের শেষ দিকে, ৮১ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন।

আগামী ২৫ আগস্ট সেমির লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ। ২০১৫ সালে সিলেটে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের সেই ইতিহাসেরই পুনরাবৃত্তির লক্ষ্য এবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে