,

ঢাকায় এসেই ব্যস্ত সুনীল যোশি

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ হিসেবে কাজ করতে ঢাকায় এসেছেন ভারতের সাবেক খেলোয়াড় সুনীল যোশি। মঙ্গলবার ঢাকায় আসেন ভারতীয় এই বাঁ-হাতি স্পিনার।

বিসিবির সঙ্গে দুই মাসের মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঢাকায় এসে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে উপস্থিত ছিলেন যোশি। ৪৭ বছর বয়সী যোশি কাজ করবেন বাংলাদেশের স্পিনারদের নিয়ে। খেলোয়াড়ি জীবনে তিনি নিজেই ছিলেন বাঁহাতি স্পিনার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজেই সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা পাবেন স্পিন কোচকে।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন যোশি। প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন ১৬০টি। যেখানে ৬১৫ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের অভিষেক টেস্টেও ভারতীয় দলের হয়ে খেলেছিলেন যোশি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে