সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ বিচার বিভাগেও আক্রমণ করছে: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সলাম আলমগীর বলেছেন, আপিল বিভাগ যেসব সত্য কথা বলেছে তা শুনে আওয়ামী লীগের মধ্যে আগুন জ্বলে উঠেছে। কেন বিচার বিভাগের মুখ থেকে এসব কথা বের হলো, এজন্য এখন বিচার বিভাগেও আক্রমণ করছে তারা।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা শুকানপুকুরী কালীগঞ্জ এলাকায় বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ সব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগে দেখেছি আওয়ামী লীগের পাতি নেতারা ক্ষমতার দাপট চালাচ্ছিলো। এখন দেখা যাচ্ছে সর্বোচ্চ নেতাও একই ভাষায় কথা বলছেন।

তিনি বলেন, এমন একটা ভাব তারা দেখাচ্ছে যেন- তারা এদেশের মালিক। আর বাকিরা চাকর-বাকর বা প্রজা। আওয়ামী লীগ হুকুম তালিম করবে, আমাদেরকে তাদের ইচ্ছে মত চলতে হবে।

বিএনপির এই মহাসচিব বলেন, আওয়ামী লীগ সব সময় হুমকি, ধামকি ও ক্ষমতার ভয় দেখিয়ে চলছে। এখন তারা বিচার বিভাগকেও ছাড় দিচ্ছে না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা