সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিপিএলে গেইল ঝড়

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ফেরার সুখবরটা পেয়েছেন সোমবারই। আর সুখবর পাওয়ার পরেই ম্যাচেই জ্বলে উঠলো গেইলের ব্যাট। তাকে সঙ্গ দিলেন লুইসও। আর এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে জ্যামাইকা তালাওয়াসকে ৩৭ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লে-অফ নিশ্চিত করেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই ঝড়ের আভাস দেন গেইল। ব্যক্তিগত ১৫ রানে জীবন পেয়ে আর জ্বলে ওঠে তার ব্যাট। শেষ পর্যন্ত ৫৫ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। আরেক ওপেনার লুইস ৩৯ বলে ৫ চার ও ৬ ছক্কায় করেব ৬৯ রান। এ ছাড়া কার্লোস ব্রাফেটের ১৩ বলে ২৬ ও মোহাম্মদ নবীর ১২ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৮ রান তোলে প্যাট্রিয়টস।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দেওয়া পাহাড়সম রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে জ্যামাইকা।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও