সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে স্পিনেই ভোগাতে চায় অ্যাগার

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টেস্ট খেলেন ২০১৩ সালের ১০ জুলাই। ইংল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় টেস্ট খেলেন সেই ইংল্যান্ডের বিপক্ষেই ১৮ জুলাই। এটাই ছিল তার শেষ টেস্ট। এরপর আর কোন টেস্ট খেলার সুযোগ পাননি অ্যাশটন অ্যাগার। বাঁ-হাতি এই অজি অফ-স্পিনার এবার রয়েছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে।

শধু স্কোয়াডেই নয়, আশা করছেন তিনি থাকবেন প্রথম টেস্টের একাদশেও। আজ (মঙ্গলবার) শেরে বাংলায় অনুশীলনের পূর্বে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন এই অস্ট্রেলিয়ান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উপমহাদেশের কন্ডিশনে স্পিনাররা বেশ সফল আর তাই চার বছর পর তার টেস্ট দলে সুযোগ পাওয়ার বেশ সম্ভবনা রয়েছে।’

এদিকে দলে সুযোগ পেলে ভালো কিছু করতে চান এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘যদি একাদশে সুযোগ পাই তবে ভালো কিছু করতে চাই। দলে আমার অবস্থানকে পাকা করতে চাই। আর চার বছর পর আমার টেস্ট দলে ফেরাটাও বেশ গুরুত্বপূর্ণ।’

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ২ টি উইকেট নিয়েছেন এই স্পিনার। আর ব্যাটিংয়ে রয়েছে ৯৮ রানের একটি ইনিংস। ব্যাটিং গড় ৩২.৫০। টেস্ট বা ওডিআই বেশি খেলতে না পারা এই অফ স্পিনারের প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ ভালো পারফরম্যান্স রয়েছে।

এ জাতীয় আরও খবর

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও