,

মক্কার হোটেলে আগুন, সরিয়ে নেয়া হলো ৬০০ হাজিকে

news-image

পবিত্র নগরী মক্কার আল-আজিজিয়া এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হোটেল থেকে প্রায় ৬০০ লোককে সরিয়ে নিয়েছে জরুরি সার্ভিসের সদস্যরা। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সরিয়ে নেয়া ৬০০ জন প্রধানত তুর্কি ও ইয়েমেনি হজযাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশটির সংবাদ সংস্থা এসপিএ আজ এ অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এ অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে জানিয়ে মক্কার বেসামরিক প্রতিরক্ষা মহা-অধিদফতরের মুখপাত্র মেজর জেনারেল নায়েফ আল-শরিফ বলেন, ১৫ তলা বিশিষ্ট হোটেলটির অষ্টম তলার একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত। ওই হোটেলটিতে ইয়েমেন এবং তুরস্কের অন্তত ৬০০ হজযাত্রী ছিলেন। বার্তাসংস্থা এএফপিকে তিনি আরও জানান, হোটেলের সব অতিথিকে উদ্ধার করা হয়েছে। কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে