এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে বাংলাদেশে বসছে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। আট জাতির এই টুর্নামেন্টের কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান ও জাপানের মতো দল স্বাগতিকদের গ্রুপে রয়েছে। তাদের মোকাবিলা করেই পরের পর্বে ওঠা লাল-সবুজের দলের জন্য কঠিনই বটে।

আগামী ১১ থেকে ২২ অক্টোবর আসরটি বসছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। আসরের ‘এ’ গ্রুপে পড়েছে বাংলোদেশ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে শক্তিশালী পাকিস্তানের।

এরপর ১৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গ্রুপের তৃতীয় শেষ ম্যাচে স্বাগতিকরা লড়বে জাপানের সঙ্গে। ২২ অক্টোবর আসরের ফাইনাল ম্যাচ। অবশ্য বেশ কয়েকটি স্থান নির্ধারণী ম্যাচও হবে এই সময়ে।

টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ভারতের হিরো মটোকর্প। তাই আসরটির নাম হচ্ছে ‘হিরো এশিয়া কাপ’।

এশিয়া কাপের আট দল : বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান (‘এ’ গ্রুপ)। মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও ওমান (‘বি’ গ্রুপ)।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন