বার্সেলোনার ঘটনায় কাঁদলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : প্যারিসের পার্ক দো প্রিন্সেস স্টেডিয়াম। ফরাসি লিগের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ তুলুজ। ম্যাচ শুরুর আগে বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা। এক মিনিটের জন্য নীরব হয়ে পড়ে গোটা স্টেডিয়াম ও এর পরিবেশ। শত শত ক্যামেরা খুঁজে নেয় নেইমারকে। বার্সেলোনায় নিহতদের স্মরণে প্রায় কেঁদেই ফেলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

চলতি মাসের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। পুরো চার বছর বার্সায় কাটিয়েছেন তিনি। নিজের অন্যতম প্রিয় শহরে সন্ত্রাসীদের এমন ন্যাক্কারজনক হামলায় অন্য অনেকের মতো নেইমারকেও শোক ছুঁয়ে যায়। এক মিনিট নীরবতা পালনের সময় নেইমারের চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু।বার্সেলোনার ঘটনায় কাঁদলেন নেইমার

তুলুজের বিপক্ষে ম্যাচটিতে বড় জয় পেয়েছে পিএসজি। পিএসজির ঘরের মাঠে জোড়া গোল করেন নেইমার। তার দ্যুতিতে ৬-২ ব্যবধানের বড় জয় পায় ফরাসি জায়ান্টরা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন