,

সিঙ্গাপুর উপকূলে তেলবাহী ট্যাংকারকে মার্কিন রণতরীর ধাক্কা, নিখোঁজ ১০

news-image
সিঙ্গাপুরের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ হয়েছে। মার্কিন নৌবাহিনীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, এ ঘটনায় ৫ জন আহতসহ অন্তত ১০ নৌসেনা নিখোঁজ রয়েছে।
জানা গেছে, মার্কিন রণতরী ইউএসএস জন ম্যাককেইন একটি বন্দরে নোঙ্গর করার জন্য সিঙ্গাপুরের পূর্ব উপকূল ধরে চালিত হচ্ছিল। এসময় লাইবেরিয়ার পতাকাবাহী ওই তেল ট্যাংকারের সঙ্গে এটির সংঘর্ষ হয়। মার্কিন বাহিনী বলছে, নিখোঁজদের উদ্ধারে সমুদ্রের বিশাল এলাকাজুড়ে অনুসন্ধান চালানো হচ্ছে।
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষ হয়। প্রাথমিক রিপোর্টে জানা যায়, জাহাজের একপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানায়, উদ্ধার অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, গত দুই মাসের মধ্যে মার্কিন অত্যাধুনিক ডেস্ট্রয়ারের সঙ্গে এটি দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। এর আগে, গত জুনে ফিলিপাইনের তেলবাহী অপর এক ট্যাংকারকে ধাক্কা দেয় ইউএসএস ফিটজেরাল্ড। ভয়াবহ ওই সংঘর্ষে ৭ মার্কিন নৌসেনা নিহত হয়। বিবিসি ও সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে