সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমার জাদুতে ৬ গোল দিল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজির জার্সিতে লিগ ওয়ানের অভিষেকের পর প্যারিসে ঘরের মাঠে আরও উজ্জ্বল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এবার নিজে দুই গোল তো করলেনই, সতীর্থদের দিয়ে করালেনও দু’টি। আর তারই ফলাফল হিসেবে ৬ গোলের বিশাল জয় পেল পিএসজি।

রবিবার রাতে পিএসজির মাঠ পুরো ম্যাচেই অপ্রতিরোধ্য ছিলেন নেইমার। আর তারই জের ধরে দে পাঁসে তুলুজকে ৬-২ গোলে হারিয়েছে মৌসুমের সবচেয়ে আলোচিত ক্লাবটি।

খেলার ১৩ আর ২৬ মিনিটে নেইমারের শট আর হেড বার ঘেঁষে বেরিয়ে যায়। আর সেই সুযোগেই ১৮ মিনিটে গোল দিয়ে বসে তুলুজ। তবে ৩১ মিনিটে গিয়ে আর ঠেকানো যায়নি নেইমারকে। বাঁ দিক থেকে বল দিয়ে বক্সে ঢুকে যান বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়। ব্যাকহিল দিয়ে প্রথমে বল দিয়েছেন আদ্রিওঁ রাবিওরকে, তিনি গোল করতে না পারলে ফিরতে শটে বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন তিনি। সমতায় ফেরে পিএসজি। ৪ মিনিট পরই এই রাবিও আরেক গোল দিয়ে লিড বাড়িয়ে নেন।

বিরতির পর মার্কো ভেরাত্তি লাল কার্ড পেয়ে বেরিয়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। এর কিছুক্ষণ পর ৭৫ মিনিটে নেইমারকে বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় স্বাগতিকরা। গোল করে এডিসন কাভানি আরও এগিয়ে নেন দলকে। ৭৮ মিনিটে থিয়াগো সিলভার আত্মঘাতি গোলে ব্যবধান কমলেও মিনিট দু’য়েক পর তা আবার বেড়ে যায় হেভিয়ের পাস্তুরের দুর্দান্ত শটে। তার দুই মিনিট পর নেইমারে কর্নার থেকে গোল করেন লেইভিন কুরজাওয়া।

শেষে ইনজুরি টাইমে আবারও সেই নেইমার জাদু। চারজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে আরেকটি গোল করেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট