,

পশ্চিমাদের ষড়যন্ত্র নস্যাতে সক্ষম সিরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তাকে উৎখাতে পশ্চিমাদের ষড়যন্ত্র নস্যাতে সক্ষম হয়েছে তার দেশ। তবে তার সেনাবাহিনী এখনো বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয় পায়নি এবং লড়াই এখনো অব্যাহত আছে।

রোববার সিরিয়ার সরকারি টেলিভিশনে দেওয়া ভাষনে তিনি এ কথা বলেন।

আসাদ বলেন, ‘গত সাড়ে ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধে যদিও এখনো বিজয়ের লক্ষণ দেখা যাচ্ছে না, লড়াই অব্যাহত আছে এবং পরবর্তীতে আমরা চালিয়ে যাব, তারপরেও বিজয়ের ব্যাপারে কথা বলা সম্ভব…এটা ভিন্ন বিষয়।’ আসাদ অবশ্য এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি।

আসাদ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ বাহিনীর অবদানের কথাও স্বীকার করেন। তিনি বলেন, তাদের সরাসরি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা যুদ্ধের ময়দানে অগ্রসর হতে সহযোগিতা করেছে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং দায়ভার কমাতে সহযোগিতা করেছে।’

রাশিয়ার মধ্যস্থতাকে সিরিয়া স্বাগত জানিয়েছে উল্লেখ করে আসাদ বলেন, সিরিয়ার অন্যান্য স্থানে মস্কো অস্ত্রবিরতি চুক্তি চাইছে যাতে রক্তপাতের সমাপ্তি হয়, বিদ্রোহের অবসান হয় এবং বিদ্রোহীদের ক্ষমা প্রদান। রাশিয়ার এই উদ্যোগে আমাদের স্বার্থ নিহিত রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে