সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৯৮ ভারতীয়কে নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান গত পাঁচ বছরে ২৯৮ জন ভারতীয়কে নিজেদের নাগরিকত্ব দিয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ কথা জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ)শেখ রোহেল আসগর শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নের জবাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারত ছেড়ে পাকিস্তানে প্রবেশ করেছে এমন ২৯৮ জনকে গত পাঁচ বছরে পাকিস্তান ধাপে ধাপে নাগরিকত্ব দিয়েছে।

প্রশ্নোত্তরে ২০১২ থেকে ২০১৭ সালের ১৪ এপ্রিলের মধ্যে কতজন ভারতীয় পাকিস্তানের নাগরিকত্ব পেয়েছেন, তারই হিসেব দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে জানানো হয়েছে, ২০১৪ সালে সবচেয়ে বেশি এবং ২০১৫ সালে সবচেয়ে কম ভারতীয়কে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত থেকে পাকিস্তানে ঢোকা ৪৮ জনকে ২০১২ সালে নাগরিকত্ব দেওয়া হয়। ২০১৩ সালে সেই সংখ্যা ৭৫, ২০১৪ সালে ৭৬-এ পৌঁছে।ে ২০১৫ সালে মাত্র ১৫ জন ভারতীয়কে পাকিস্তান নিজেদের দেশের নাগরিকত্ব দিয়েছে।২০১৬ সালে আবার ৬৯ জনকে এবং ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৫ জনকে পাক নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা