,

অস্ট্রেলিয়া সিরিজে দারুণ লড়াই হবে : সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা, তারপরেই শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই টেস্টের সিরিজ। ক্রিকেটের সবচেয়ে সফল দলের বিপক্ষে টাইগারদের লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই বিশ্বাস সাকিব আল হাসানের।

মিরপুর এক নম্বরে সাকিব ও ইমরুল কায়েসের যৌথ মালিকানায় একটি রেস্টুরেন্ট রয়েছে। গত ৬ আগস্ট ১২ বছরে পা দিয়েছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার। এ উপলক্ষে রবিবার ওই রেস্টুরেন্টে ‘ষোলো কোটি মানুষের প্রাণ, সাকিব আল হাসান’ নামে সাকিব-ভক্তদের একটি সংগঠন বিশ্বসেরা অলরাউন্ডারকে সংবর্ধনা দিয়েছে।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নিয়ে সাকিব বলেছেন, ‘আমরা যখনই খেলি, জয়ের সম্ভাবনা থাকে। এবারও আছে। তবে অস্ট্রেলিয়া সব সময়ই ভয়ঙ্কর দল। আমাদের সামনে তাই কঠিন একটা সিরিজ অপেক্ষা করছে। আমরা অবশ্য প্রস্তুত। ঘরের মাঠে আমাদের সর্বশেষ পারফরম্যান্স খুব ভালো ছিল, তাই সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।’

দীর্ঘ ১১ বছর পর টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিরিজটি হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তা না পাওয়ার শঙ্কায় সেবার বাংলাদেশে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে