,

আমি খেললেও নিউজে থাকি, না খেললেও থাকি : নাসির

news-image

স্পোর্টস ডেস্ক : নাসির হোসেন বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নাম। তিনি খেলুন আর নাই খেলুন সবসময় বিভিন্ন ইস্যুতে সংবাদ শিরোনামে থাকেন। তার একটা বিশাল ভক্তকুল আছেন, যারা অক্লান্তভাবে সোশ্যাল সাইটে লিখে এসেছেন, ‘নাসির কেন দলে নেই?’। অবশেষে ‘দ্য ফিনিশার’ খ্যাত এই অল-রাউন্ডার ফিরলেন জাতীয় দলে। সংবাদ সম্মেলনে বললেন তার অনুভূতির কথা।

গতকাল শনিবার দুপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে সুযোগ পেয়েছেন দুই বছর ধরে টেস্ট ক্রিকেটের বাইরে থাকা নাসির এবং ইনজুরি কাটিয়ে ফেরা পেসার শফিউল ইসলাম। মুমিনুল আর মাহমুদ উল্লাহর বাদ পড়া নিয়ে এখনও চলছে তোলপাড়। এর মধ্যেই আজ রবিবার থেকে মিরপুরে শুরু হয়েছে ১৪ জনের অনুশীলন।

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসলেন বহুল আলোচিত নাসির হোসেন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে রসিকতা করে নাসির বললেন, ‘আমি খেললেও নিউজে থাকি, না খেললেও নিউজে থাকি।’

জাতীয় দলে নাসির বেশ আমুদে ক্রিকেটার হিসেবে পরিচিত। মাঠ ও ড্রেসিংরুমে নানা কর্মকাণ্ডের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখেন তিনি। ক্রিকেটপ্রেমীদের কাছেও তিনি সমান জনপ্রিয়। জনপ্রিয়তার কারণে পারফর্মেন্সের চাপও থাকে তার ওপর। এই জনপ্রিয়তাকে কীভাবে দেখেন নাসির?

‘আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষজন আমাকে ভালোবাসে। এর যতটা ইতিবাচক দিক আছে ততটা নেতিবাচক দিকও রয়েছে। এখন আমি যদি পারফর্ম করি অবশ্যই আমার ভক্তদের ভালো লাগবে। আর না করলে সেই জিনিসগুলো অনেক নেতিবাচকভাবে আসবে। সে কারণেই কিছুটা চাপ তো সবসময়ই থাকে। তবে দেশবাসীর জন্য আমি চেষ্টা করি সবসময় ভালো খেলতে। ‘

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে