,

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১২

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মুজাফফরনগরের কাছে খাটুয়ালিতে পুরি-হরিদ্বার কলিঙ্গ উৎকল এক্সপ্রেসের ছয়টি কামরা লাইনচ্যুত হলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি ওড়িষ্যার পুরী থেকে উত্তরাখন্ডের হরিদ্বার যাচ্ছিলো।

দুর্ঘটনার পরই উদ্ধারকাজে প্রথমে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। পরে জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এবং দিল্লি থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলা দল (এনডিআরএফ), সিআরপিএফ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। এরপর গ্যাস কাটার দিয়ে ট্রেনের বগি কেটে আহত যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয়। একইসঙ্গে অনেকের লাশও উদ্ধার করা হচ্ছে।

আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে ৩৫ টি আম্বুল্যান্স পৌঁছেছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পরই কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটির গঠনের নির্দেশ দিয়েছেন দেশটির রেল মন্ত্রী সুরেশ প্রভু। দুর্ঘটনার পেছনে কারো অবহেলা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও বার্তা দিয়েছেন তিনি। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নেয়ার পাশাপাশি দুর্গতদের দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজের জন্য রেলের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।

দুর্ঘটনার পেছনে কোনো সন্ত্রাস যোগ আছে কি না তা খতিয়ে দেখতে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের (এটিএস) একটি দলকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) আনন্দ কুমার।

এই ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে