,

ভারতের ১৫ শতাংশ যৌনকর্মীই কিশোরী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের দিয়েই চলছে রমরমা যৌন ব্যবসা। মুম্বাইয়ের অন্তত ১৫ শতাংশ যৌন কর্মী হিসেবে নাবালিকারা কাজ করছে বলে জানা যায়। আইজেএম এবং মহারাষ্ট্রের শিশু অধিকার রক্ষা কমিশনের যৌথ উদ্যোগে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী এ সব তথ্য জানা যায়।

২০১৫ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত একটি রিপোর্টে জানা যায় গত এক দশকে শিশু ও নাবালিকা পাচারের সংখ্যা বেড়েছে ১৪ গুণ। যাদের মধ্যে বেশিরভাগই অন্ধকার জগতে পা রেখেছে ধর্ষণের পর কিংবা দারিদ্রের সাথে লড়াই পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য। দেহ ব্যবসার সাথে যুক্ত এসব অপ্রাপ্তবয়স্ক নারীদের অবস্থা অত্যন্ত শোচনীয়।

অন্যদিকে তাদের আকর্ষণীয় করে গড়ে তুলতে দেয়া হয় হরমোন ইনজেকশন, গর্ভ নিরোধক এবং মোটা করার ওষুধ কারণ তাদেরকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অন্তত ৬ জন পুরুষের কাছে নিজের শরীর বিলিয়ে দিতে হয়। এর জন্যে হাতে আসে ৫০০ থেকে ১৫০০ টাকা। তবে এর সিংহভাগই চলে যায় দালালের হাতে।

মুম্বাই, বিরার, থানে এবং নবি মুম্বাইয়ের মোট ১১৬২টি যৌনপল্লীর এক লাখ ৮২ জন যৌনকর্মীর ওপর করা হয় এক সমীক্ষা। তাতে দেখা যায়, গ্র্যান্ট রোডে সব চেয়ে বেশি সংখ্যক যৌনপল্লী রয়েছে (৪৪৫)। এর পরে তালিকায় স্থান পেয়েছে ভিওয়ান্ডি (৩৮৯), অন্ধেরী, ডোম্বিভালি, ভান্দুপ, চেম্বুর, উল্লাসনগর এবং কামাথিপুরা।

অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীর সংখ্যা সর্বাধিক পানভেলে ১৮.৭ শতাংশ এবং বোরিভালিতে ১২.৫ শতাংশ।

দিল্লি, পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং উত্তর-পূর্ব ভারতের কিশোরীরা থাকে দালালদের নিশানায়। বিহার এবং ঝাড়খণ্ডের বেদিয়া প্রজাতির কিশোরীদেরও চাহিদা দেহ ব্যবসায় প্রবল। এদের ৭১ শতাংশেরই বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। মুম্বাইয়ের এই দেহ ব্যবসা থেকে প্রতিবছর আমদানি করছে দুই হাজার ৫০ কোটি টাকা। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে