,

গলায় ছুরি ঠেকিয়ে ট্যাক্সিচালককে যৌন নির্যাতন, তরুণীর সাজা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গলায় ছুরি ঠেকিয়ে একজন ট্যাক্সিচালককে যৌন নির্যাতনের অভিযোগে এক তরুণীর চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে সম্প্রতি এমন ঘটনা ঘটে।

ব্রিটিশ অনলাইন মিররের প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী ওই তরুণীর নাম ব্রিটানি কার্টার। আদালতে যখন তাঁর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়, তখন তিনি নিজের হাসি থামাতে পারছিলেন না।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৮ জানুয়ারি ফিন্ডলে এলাকার একটি হোটেল থেকে ভোরে বেরিয়ে ব্রিটানি কার্টার ও তাঁর বন্ধু ২০ বছর বয়সী কোরি জ্যাকসন ট্যাক্সি ভাড়া করেন। ট্যাক্সি চলার একপর্যায়ে কোরি চালকের গলায় ছুরি ঠেকিয়ে ধরে ট্যাক্সি থামাতে বলেন। ট্যাক্সি থামলে গলায় কোরির ছুরি ঠেকানো অবস্থায় চালকের সঙ্গে জোর করে শারীরিক সংসর্গ করেন ব্রিটানি। পরে তাঁরা দুজনে চালকের পকেট থেকে ৩২ ডলার লুট করে পালিয়ে যান। এ ঘটনার পর ট্রিনিটি এক্সপ্রেস ক্যাব সার্ভিসের ২৯ বছর বয়সী ওই চালক পুলিশের কাছে অভিযোগ করেন। গত এপ্রিলে ব্রিটানিকে গ্রেফতার করে পুলিশ।

ব্রিটানি কার্টার দোষ স্বীকার করে বলেছেন, যৌন নির্যাতন করার আগে ট্যাক্সিচালকের গলায় ছুরি ঠেকানো হয়েছিল।

গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট রবার্ট রিং বলেন, ‘ব্রিটানি ওই ট্যাক্সিচালকের গলায় ছুরি ঠেকিয়ে যৌন নির্যাতন করেছেন। তবে কেন এমন করলেন, তা আমরা জানি না।’

প্রতিবেদনে বলা হয়, ট্যাক্সিচালকের যৌন নির্যাতনের মামলায় ব্রিটানির বন্ধু কোরি জ্যাকসনের দোষ প্রমাণিত হয়নি। তবে তাঁর বিরুদ্ধে এখনো অর্থ লুটের অভিযোগ রয়েছে। তিনি জামিনে আছেন। আগামী নভেম্বরে তাঁর বিচার শুরু হবে।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ব্রিটানির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। ওই মামলায় তিনি জামিনে থাকা অবস্থায় নতুন এ ঘটনা ঘটিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ৭৭ হাজার পাউন্ড মুচলেকা দিয়ে কোরি জ্যাকসন জামিনে আছেন। ২০ নভেম্বর থেকে তাঁর বিচার শুরু হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে