,

ফয়সালের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব–১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছে অসাধারণ এক জয় দিয়ে। আজ নেপালে শুরু হওয়া টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন ফয়সাল আহমেদ। অন্য গোলটি এসেছে নাজমুল বিশ্বাসের পা থেকে।

২৮ মিনিটে গোলের খাতা খোলা ফয়সাল হ্যাটট্রিক পূরণ করেছেন ৭৪ মিনিটে। তাঁর দ্বিতীয় গোলটি ৩২ মিনিটে। দলের তৃতীয় গোলটি এসেছে ৪৪ মিনিটে, নাজমুল বিশ্বাসের পা থেকে। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। ২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এক বছর কমিয়ে টুর্নামেন্টটির নতুন নাম অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। সূত্র: গোল নেপাল ডট কম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে