সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭৩ বলে ১৬১ রানের বিস্ফোরক ইনিংস!

news-image

স্পোর্টস ডেস্ক : টি২০ ক্রিকেট মানেই চার-ছক্কার বাহারি মার। বিস্ফোরক সব ইনিংস থাকবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে। আর এমনই এক বিস্ফোরক ইনিংস ক্রিকেট ভক্তদের উপহার দিলেন ইংলিশ ব্যাটসম্যান অ্যাডাম লাইথ।

ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে বৃহস্পতিবার হেডিংলিতে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ইয়র্কশায়ারের হয়ে ৭৩ বলে ১৬১ রানের এক দানবীয় ইনিংস খেলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান।

ইংল্যান্ডে এটি টি২০তে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

আগে ব্যাট করে লাইথের ঝড়ো ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ইয়র্কশায়ার করে ৪ উইকেটে ২৬০ রান। প্রথম ফিফটি পূর্ণ করতে লাইথ বল খেলেন মাত্র ২১টি। ৪৯ বলে ছুঁয়েছেন টি২০ প্রথম সেঞ্চুরি।

একসময় ছুটছিলেন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের (গেইল, ১৭৫) পথে। শেষ পর্যন্ত শেষ ওভারের চতুর্থ বলে সীমানায় ধরা পড়েন ১৬১ রানে। লাইথের ইনিংসে ৭টি ছক্কার পাশাপাশি ছিল ২০টি চারের মার।

লাইথের দানবীয় এই ইনিংসে ভর করেই ইয়র্কশায়ার জিতেছে ১২৪ রানে। নর্দাম্পটনশায়ার মাত্র ১৩৬ রান করে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট