,

আজ ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : বহু নাটকীয়তার পর অবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছাবেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা।

এর আগে, ২০১৫ সালে দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে ওই সময় বাংলাদেশে দল পাঠাতে অপারগতা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরে ২০১৬ সালে ইংল্যান্ড সিরিজ সফলভাবে আয়োজন করায় বাংলাদেশের নিরাপত্তা নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

আর তারই জের ধরে গত ১৫ আগস্ট ঢাকায় এসেছিল সিএ’র অগ্রবর্তী দল। সিএ’র দুই নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল ও ফ্রাঙ্ক ডেমাসি প্রস্তুতি ম্যাচের ভেন্যু, সব ধরনের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করছেন।

এদিকে, নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। আর তারই অংশ হিসেবে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্মি উদ্ধারের মহড়া করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ‘১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন। ‘

উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ আগস্ট দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ঢাকায় দুই দলের প্রথম টেস্টটি শুরু হবে ২৭ আগস্ট। এরপর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তামিম-মুশফিকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে