,

১৬ বছরের কিশোরীর সঙ্গে ৬৫ বছরের বৃদ্ধের বিয়ে!

news-image

নিউজ ডেস্ক : ভারতের হায়দরাবাদে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। মাত্র পাঁচ লাখ রুপির বিনিময়ে ওমানের ওই বৃদ্ধ নাগরিকের সঙ্গে ওই কিশোরীকে বিয়ে দেয়া হয়েছে।

পুলিশের কাছে দেয়া লিখিত অভিযোগে ওই কিশোরীর মা এমন দাবি করেছেন বলে এনডিটিভি জানায়।

ওই কিশোরীর মায়ের দাবি, তিন মাস আগে তার মেয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তার অনুমতি ছাড়াই মেয়েকে ওমান নিয়ে যান ওই ব্যক্তি।

অভিযোগে ওই নারী আরও বলেন, তার ভগ্নিপতি ও স্বামী অবৈধ এই বিয়ের আয়োজন করেন। বাল্যবিবাহের ‘ফাঁদে পড়া’ কিশোরীটির একটি ছবি পুলিশের কাছে দিয়েছেন তার মা। ওই ছবিতে দেখা যায়, উজ্জ্বল লাল পোশাক পরা কিশোরীটি। তার বাম পাশে ৬৫ বছর বয়সী ওমানের সেই নাগরিক।

স্থানীয় এক কাজী একটি হোটেলে এই বিয়ে পড়ান বলে জানান ওই নারী। আর সেই বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই বৃদ্ধ লোকটি ওমানে চলে যান। এরপর তিনি ভিসা পাঠিয়ে কিশোরী স্ত্রীকে ওমানে নিয়ে যান।

মায়ের অভিযোগ, ফোনে কথা বলার সময় প্রতিবারই তার মেয়ে কান্নাকাটি করে। সে ভারতে ফিরে আসতে চায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে