,

দ্বিতীয় দফায় স্পেনে হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর্যটন নগরীখ্যাত স্পেনের বার্সেলোনা শহরের জনপ্রিয় এলাকা লাস রামব্লাসে ‘সন্ত্রাসী হামলার’ ২৪ ঘন্টা পার না হতেই দ্বিতীয় দফায় দেশটিতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে কাতালানিয়ার উপকূলীয় অবকাশযাপন কেন্দ্র কামব্রিলস এলাকায় লোকজনের ভীড়ে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় এক পুলিশ সদস্যসহ সাত বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া পুলিশ গুলি চালিয়ে পাঁচ হামলাকারীকে হত্যা করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ ব্যাপারে স্পেনের সম্প্রচারমাধ্যম আরটিভিই জানিয়েছে, হামলাকারীদের কাছে সম্ভবত আত্মঘাতী বেল্ট ছিল। তারা পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে কাতালানিয়ার পুলিশ টু্ইটারবার্তায় জানিয়েছে, ‘কামব্রিলসে নিহত সন্ত্রাসীদের সঙ্গে বার্সেলোনা ও আলাসানার ঘটনার যোগসূত্র রয়েছে-সে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা কাজ করছি। ‘

প্রসঙ্গত, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে রামব্লাস পর্যটক এলাকায় ভিড়ের মধ্যে ভ্যান নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ১৩ জন নিহত এবং ২০ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে আইএস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে