,

দশ হাজার ডিমের ‘জায়েন্ট’ ওমলেট

news-image

নিউজ ডেস্ক : ডিমের ওমলেট তো বহুবার খেয়েছেন। কিন্তু ১০ হাজার ডিম দিয়ে তৈরি ওমলেট খাওয়ার কথা কখনো কি ভেবেছেন! অবাক লাগলেও সত্যি সত্যি বেলজিয়ামে এবার ১০ হাজার ডিম দিয়েই তৈরি করা হল একটি ‘জায়েন্ট’ ওমলেট।

প্রায় প্রতি বছরই বিশ্বের নানা প্রান্তে সব থেকে বড় পিত্জা কিংবা সব থেকে বড় কেক বানানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে আয়োজকদের লক্ষ্য থাকে রেকর্ড গড়া। তবে গত ২২ বছর ধরে বেলজিয়ামের শহর মালমেডিতে অনুষ্ঠিত হয়ে আসছে ডিমের ওমলেট বানানোর উৎসব।

২২ বছরের এই ঐতিহ্য ধরে রাখতে এবারো হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এবার লক্ষ্য ছিল ১০ হাজার ডিম দিয়ে তৈরি করা হবে ওমলেট। দশ হাজার ডিমের ওমলেট তৈরির জন্য আয়োজকদের প্রস্তুতির কোনো কমতি ছিল না। ওমলেট বানানোর জন্য বিশাল আকারের কড়াই সংগ্রহ করা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা সব বিষয়ই দেখভাল করতে হয়েছে আয়োজকদের।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী যথাসময়ে হাজির হয়ে যায় কয়েক হাজার মানুষ। প্রত্যেকের হাতেই শুধু ডিম। আর সেই ডিম দিয়ে খাওয়ার উপযোগী ওমলেট তৈরির জন্য নিয়োগ দেওয়া হয়েছিল বেশ কয়েকজন দক্ষ রাঁধুনীকে। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন খোদ মেয়রও। অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকরাও বেশ উপভোগ করেছেন দশ হাজার ডিম দিয়ে ওমলেট বানানোর এই মহোৎসব। খবর এপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে