,

প্রধান নির্বাহীদের পদত্যাগে দুটি উপদেষ্টা কাউন্সিল ভেঙে দিলেন ট্রাম্প

news-image
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কাউন্সিলের প্রধান নির্বাহীদের নিয়ে গঠিত উপদেষ্টা কাউন্সিল ভেঙে দিয়েছেন। উগ্র শ্বেতাঙ্গদের বিরুদ্ধে প্রথমদিন কড়া প্রতিক্রিয়া না জানানোর কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিল থেকে গতকাল পর্যন্ত ৮ জন পদত্যাগ করেছেন।
তারা ৮টি বড় গ্রুপের প্রধান ৮ নির্বাহী কর্মকর্তা। ফলে গতকাল এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ম্যানুফ্যাকচারিং কাউন্সিল অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরামের ব্যবসায়ীদের ওপর চাপ প্রয়োগ না করে ভেঙে দেওয়াই ভাল। সবাইকে ধন্যবাদ।
এর আগে, দাস প্রথার সাক্ষ্য বহনকারী ভাস্কর্য অপসারণ নিয়ে গত কয়েকদিনের তীব্র বিক্ষোভ ও সহিংসতার জন্য ভার্জিনিয়ার উভয় পক্ষকেই দোষারোপ করেন ট্রাম্প। তবে গত সোমবার এক বিবৃতিতে তিনি উগ্র শ্বেতাঙ্গদের নিন্দা জানিয়েছেন।
কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, মঙ্গলবার নিউইয়র্ক থেকে দেয়া অপর এক বিবৃতিতে ট্রাম্প ‘অল্ট রাইট’ চার্জিংয়ের জন্য বামপন্থী সমর্থকদের দায়ী করেন। এসময় তিনি নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘আমি সবকিছু পর্যবেক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় লিপ্ত রয়েছি।’ বিবিসি ও রয়টার্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে