সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (১৯ আগস্ট) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘যাত্রীরা ১৯ আগস্ট থেকে ঈদে ঢাকা ছেড়ে যাবার অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন এবং ২৫ আগস্ট থেকে ফিরতি টিকিট ক্রয় করতে পারবেন। টিকিট বিক্রির প্রস্তুতি চলছে। এছাড়া বাংলাদেশ রেলওয়ে প্রয়োজনীয় অতিরিক্ত বগি সংযোজন করবে।’

মুজিবুল হক জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা ও অন্যান্য নগরীর মধ্যে চলাচলকারী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এ সময়ে আন্তঃনগর ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে।

এদিকে বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, ঈদের আগের তিন দিন বিশেষ ট্রেন চলবে এবং ঈদের পর পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এই বিশেষ ট্রেন চলাচল অব্যাহত থাকবে।

আজ দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে ঈদের সময় নির্বিঘ্নে ট্রেন চলাচল নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ এবং অগ্রিম টিকিট দেওয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক, মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা