সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোকালামে একচুল জায়গাও ছাড়বে না চীন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ডোকালামে একচুল জায়গাও ছাড়বে না চীন। সেনা সরানোর খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে চীন।

কয়েকদিন আগে এক গণমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়, ভারতীয় সেনা যদি ২৫০ মিটার পিছনে চলে যায় তাহলে চীনও তাদের সেনাবাহিনী ১০০ মিটার সরিয়ে নেবে।

এই খবর প্রকাশিত হওয়ার পরেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চীন কোনো পরিস্থিতিতেই তার ভূখণ্ডের সার্বভৌমত্বে ছাড় দেবে না। শুধু তাই নয়, এই সমস্যার সমাধান চীনও চায়। কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করে না। ভারতীয় সেনাকে অবিলম্বে বিতর্কিত জায়গা ছেড়ে চলে যেতে হবে। না হলে কোনো আলোচনা হবে না।

এ ব্যাপারে পিএলএ অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্সেস এর গবেষক ঝাও জিয়াওঝু বলেন, ভারত ‘সম্পূর্ণ অযৌক্তিক’ দাবি করছে। চীন কখনই তা মেনে নেবে না বলে পাল্টা হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, ডোকালাম ইস্যুতে ৫০ দিনেরও বেশি সময় ধরে সীমান্তে যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-চীনের সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা