,

নিষেধাজ্ঞার সমালোচনা করে জরিমানার মুখে জিদান

news-image

স্পোর্টস ডেস্ক :স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের শেষ দিকে ডাইভ দেওয়ার অভিযোগে লাল কার্ড দেখেন রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সামান্য অপরাধে লাল কার্ড দেখানোয় মেজাজ হারিয়ে রেফারিকে হালকা ধাক্কা দেন রোনালদো। সবকিছু মিলিয়ে রোনালদোকে ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

দলের সবচেয়ে বড় তারকার এমন নিষেধাজ্ঞা মানতে পারেননি কোচ জিনেদিন জিদান। তাই ফিরতি লেগের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদোর লাল কার্ড পাওয়া ও নিষেধাজ্ঞার বিষয়টির সমালোচনা করেন। এটা করে রীতিমতো বিপাকে পড়েছেন রিয়াল মাদ্রিদের কোচ। তার সমালোচনার পুরো বক্তব্য শুনে তার বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছে রেফারির টেকনিক্যাল কমিটি।

সেই অভিযোগে জিদান দোষী সাব্যস্ত হলে তার জরিমানা হতে পারে। তবে এমন সমালোচনা করে জরিমানা গুনতে যাওয়া প্রথম কোচ জিদান হবেন না। তার আগে এমন সমালোচনা করে জরিমানা গুনেছিলেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ হোসে মরিনহো। লাল কার্ড নিয়ে সমালোচনা করায় জরিমানা হয়েছিল জেরার্ড পিকেরও!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে