সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে বার্সা-রিয়ালের ম্যাচে নেই রোনালদো

news-image

নিজস্ব প্রতিবেদক : মাত্র চার দিনের ব্যবধানে ফের মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বুধবার বাংলাদেশ সময় রাত ৩টায় সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে স্বাগত জানাবে রিয়াল। তবে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে নেই রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

এল ক্লাসিকোর প্রথম লেগে নিজেদের মাঠে রিয়ালের কাছে ৩-১ ব্যবধানে হেরে শিরোপা লড়াইয়ে অনেক পিছিয়ে আছে এরনেস্তো ভালভেরদের দল। তাই শিরোপা জিততে হলে আজ কমপক্ষে ৩ গোল দিতে হবে মেসিদের। মর্যাদার ওই ক্লাসিকো ম্যাচে জয়ের প্রাপ্তির সঙ্গে রিয়ালের হারানোর পরিমাণটাও যে অনেক বড়। ওই ম্যাচে লাল কার্ড ও রেফারির সঙ্গে বাজে আচরণের জন্য ৫ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল শিবিরের বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের এ প্রাণভোমরাকে হারিয়ে সংবাদ সম্মেলনেই ক্ষোভ ঝেরেছেন দলটির কোচ জিদান।

রোনালদোকে দেয়া পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘অস্বাভাবিক’ মনে করছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রিয়াল কোচ বলেন, ‘আমরা কালকের জন্য অপেক্ষা করবো। কমিটি কালকে বসবে। তারপর আমরা দেখবো, আমরা কি করতে পারি।’

জিদান বলেন, আমি হতাশ। আমাদের সবাই হতাশ। সব সময়ের মতোই আমি রেফারির সিদ্ধান্তগুলোতে জড়াবো না। কিন্তু যা ঘটেছে তার সবকিছু আপনারা দেখেছেন। এটা নিয়ে আমরা কমিটির সঙ্গেও কথা বলবো। আপনি যখন চিন্তা করবেন, সে আমাদের পাঁচটি ম্যাচে খেলতে পারবে না, কিছু একটা ঘটেছে।
প্রতিপক্ষ শিবিরে রোনালদো না থাকলেও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিততে বার্নাব্যুতে আজ কঠিন পথ পাড়ি দিতে হবে মেসি-সুয়ারেজদের। প্রতিপক্ষের মাঠে জয়ের জন্য নিজেদের ৩ গোল করতে হবে তাদের। সেই সঙ্গে স্বাগতিক খেলোয়াড়দেরও গোল করা থেকে বিরত রাখতে হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা