,

ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে পাথর ছোঁড়াছুড়ি

news-image

সীমান্ত ডিঙিয়ে চীনা সেনাদের অতর্কিতে ভারতে প্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় বাহিনী। লাদাখ সীমান্তের পানগং হৃদের পাড় দিয়ে মঙ্গলবার ভারতের মধ্যে প্রবেশের চেষ্টা করে চীনের পিপল’স লিবারেশন আর্মির (পিএলএ) সেনারা। এ সময় দুই দেশের বাহিনীর মধ্যে পাথর ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে।

ভারতের ৭১তম স্বাধীনতা দিবসে মঙ্গলবার সকাল ৬টা-৯টার মধ্যে লাদাখের ফিঙ্গার ফোর ও ফিঙ্গার ফাইভ এলাকা দিয়ে দুইবার সীমান্ত ডিঙানোর চেষ্টা করে পিএলএর সেনারা। কিন্তু ভারতের সতর্ক সেনাদের প্রতিরোধে তাদের চেষ্টা উভয়বারই ভণ্ডুল হয়ে যায়।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

মানববন্ধন তৈরি করে চীনা সেনাদের সীমান্ত পার হওয়ার চেষ্টায় বাধা সৃষ্টি করে ভারতীয় সেনারা। বাধার মুখে ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে তারা। জবাবে ভারতীয় বাহিনীও পাথর ছোঁড়ে। এসময় উভয় বাহিনীর কয়েকজন আহত হন।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় উভয় দেশের কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে কিছুক্ষণের মধ্যে দুই দেশের বাহিনী পতাকা উত্তোলনের মাধ্যমে নিজ নিজ অবস্থানে ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়।

দোকলাম সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর টানা অবস্থানের মধ্যেই এ ধরনের ঘটনা ঘটল। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি নয়াদিল্লিতে সেনাবাহিনীর মুখপাত্র।

লাদাখের ফিঙ্গার ফোর এলাকায় ঢুকে পড়তে সক্ষম হয় চীনা সেনারা। তবে প্রতিরোধের মুখে ফিরে যায় তারা। এ এলাকার মালিকানা দাবি করে আসছে ভারত ও চীন উভয়েই। ফিঙ্গার ফোরে চীন একটি সড়ক নির্মাণ করেছে, যা দুই দেশের সীমারেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) থেকে ৫ কিলোমিটার দূরে।

পানগং হৃদের উত্তর ও দক্ষিণ পাড় টহলের জন্য ব্যবহার করে থাকে চীন। এই হৃদের ৪৫ কিলোমিটার পাড় ভারতের এবং ৯০ কিলোমিটার পাড় চীনের মধ্যে পড়েছে। এই হৃদকে কেন্দ্র করে দুই দেশের বাহিনীর মধ্যে প্রায়ই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে